ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

প্রশ্ন ফাঁসের কথা স্বীকার, লেনদেন অর্ধশত কোটি টাকা আবেদ আলী

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ১০:৫৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১২৬ বার পঠিত

বিসিএস পরীক্ষাসহ গত ২২ বছরে ৩০টি সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে সারাদেশে আলোচিত ‘আবেদ আলী চক্র’। সিআইডির হাতে আটক ১৭ জন এ স্বীকারোক্তি দিয়েছেন। তবে প্রকৃতপক্ষে তারা অর্ধশতাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছেন বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে লেনদেন হয়েছে প্রায় অর্ধশত কোটি টাকা।গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কাছ থেকে ব্যাংকের ৫৮টি চেক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১টি ‘ব্ল্যাংক চেক’। বাকি ৪৭ চেকে সাড়ে ১০ কোটি টাকার লেনদেন হয়েছে।একই সঙ্গে আরো ১৩ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে পিএসসির আরো পাঁচ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, তারা বর্তমানে পলাতক রয়েছে। এর মধ্যে সিস্টেম অ্যানালিস্ট রয়েছেন একজন। তার নাম উজ্জ্বল। এদেরকে গ্রেফতারে সিআইডি বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
জানা গেছে, প্রশ্ন ফাঁস চক্রের গডফাদাররা অনেক প্রভাবশালী। পিএসসি ছাড়াও এর সঙ্গে সংঘবদ্ধ বিশাল একটি চক্র রয়েছে। তাদের নেটওয়ার্ক দেশব্যাপী বিস্তৃত। প্রশ্ন ফাঁস চক্রের গডফাদারদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে সিআইডি।
সূত্র জানায়, পিএসসির সাবেক মেম্বর মাহফুজুর রহমানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী (৫২) জড়িত ছিলেন নগদ লেনদেন ও চাকরিপ্রার্থী সংগ্রহের কাজে। পিএসসির ডেসপাস রাইটার সাজেদুল ইসলামকে (৪১) আগেই ১০ কোটি টাকার চেকসহ আটক করা হয়েছিল। তার দেওয়া তথ্যে উঠে আসে চক্রের মূলহোতা হিসেবে কাজ করতেন সৈয়দ আবেদ আলী। সাজেদুল জানান, সহযোগীদের মাধ্যমে চাকরিপ্রত্যাশী সংগ্রহ করার পাশাপাশি নির্দিষ্ট টাকার বিনিময়ে চক্রের অন্যতম সদস্য সৈয়দ আবেদ আলীর কাছে রেলওয়ের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং উত্তর বিতরণ করা হয়। প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম সদস্য নোমান সিদ্দিকী (৪৪)। লক্ষ্মীপুর রামগতির বাসিন্দা নোমান থাকতেন রাজধানীর মিরপুর-১০ সেনপাড়া পর্বতা এলাকায়। তিনি আটক আছেন। একটি ডেভেলপার কোম্পানিকে কয়েকশ’ কোটি টাকা দিয়েছেন। ডেভেলপার কোম্পানির মালিকসহ তিনি আটক আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রশ্ন ফাঁসের ঘটনা শুরু হয় ২০০২ সাল থেকে। আবেদ আলী ছাড়াও পিএসসির আরো অনেক কর্মকর্তা জড়িত ছিলেন ওই কাজে। ওই সময় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের থেকে একটি তালিকা তাদের কাছে যেত। তারা প্রশ্ন পত্র আগে থেকে পেয়ে পরীক্ষায় পাশ করে যেতেন। এর বাইরে বিপুল সংখ্যক মানুষকে প্রশ্নপত্র দিয়ে পাশ করানো হয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে। চক্রের অনেকে এখন পলাতক। পিএসসির সদস্য মাহফুজুর রহমান এ কাজে সরাসরি জড়িত ছিলেন। তিনি ছাড়া কোনো কোনো শীর্ষ কর্মকর্তার নামও আসছে, যারা এখন চাকরিতে নেই। যারা আবেদ আলীর মতো প্রশ্ন ফাঁস চক্র তৈরি করেছেন, তাদের সম্পদের পরিমাণ হাজার কোটি টাকা। গ্রেফতারকৃতরা যেসব মানুষের নাম বলেছেন, তা রীতিমতো আঁতকে ওঠার মতো। অনেক হাই প্রোফাইল মানুষের নাম রয়েছে এ তালিকায়। ফাঁস হওয়া প্রশ্নপত্রে চাকরি পেয়ে সচিবালয়সহ সরকারের বিভিন্ন বিভাগে তারা কর্মরত রয়েছেন।
অপরাধ বিশেষজ্ঞদের মতে, সিআইডির উচিত প্রশ্ন ফাঁস চক্রের মধ্যে যারা এখনো পলাতক তাদের দ্রুত গ্রেফতার করা। আর যারা গ্রেফতার আছেন, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে নেওয়া। দুদকের সাবেক একজন কর্মকর্তা বলেন, ফাঁস হওয়া প্রশ্নে যারা বিসিএস ক্যাডার হয়েছেন, তাদের চিহ্নিত করা জরুরি। কারণ তারা হলো দুর্নীতির কারিগর। প্রশাসনসহ বিভিন্ন বিভাগে গিয়ে তারা দুর্নীতি করে যাচ্ছে। তারা বলেন, আমাদের দেশে কোনো ঘটনা ঘটলে প্রথম দিকে ব্যাপক ঢাকঢোল পিটিয়ে তদন্ত করা হয়। পরে আস্তে আস্তে বিষয়টি চাপা পড়ে যায়। এ ধরনের ঘটনা যেন প্রশ্ন ফাঁস চক্রের ক্ষেত্রে না ঘটে। সিআইডিকে আরো শক্ত হাতে মোকাবিলা করতে হবে। জনসম্মুখে তাদের নাম প্রকাশ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, অর্থের বিনিময়ে পাওয়া প্রশ্নে বিসিএসের বিভিন্ন ক্যাডারে চাকরিরত প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের ভাবমূর্তি ও আস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। চাকরিপ্রার্থীসহ সাধারণ মানুষের একটি সহজ ধারণা হলো, বিসিএসের মাধ্যমে নিয়োগ হওয়া ব্যক্তিরা সব পর্যায়ে যোগ্যতার প্রমাণ দিয়ে নিয়োগ পান। কিন্তু সাম্প্রতিক প্রশ্ন ফাঁসের এ মহামারির খবর প্রকাশ পাওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি তলানিতে নেমেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, সর্বোপরি সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিতকরণের মধ্য দিয়ে হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত সাংবিধানিক এ প্রতিষ্ঠানের। আর এ চক্রেে সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

ট্যাগস :

প্রশ্ন ফাঁসের কথা স্বীকার, লেনদেন অর্ধশত কোটি টাকা আবেদ আলী

আপডেট সময় : ১০:৫৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪