ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

প্রধান কাজ হবে সড়ক নিরাপদ নিশ্চিত করা.. নবাগত ইউএনও আল-আমিন

ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ১৯২ বার পঠিত

ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):

নবাগত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নিসচা প্রধান উপদেষ্টা মুহাম্মদ আল-আমিন বলেছেন আমার প্রধান কাজ হবে সড়ক নিরাপদ নিশ্চিত করা।

তিনি বলেন, এখানকার প্রধান সমস্যা হচ্ছে টার্মিনাল না থাকা এবং সারিবদ্ধভাবে সড়কের উপর বাস থাকা। ইউএনও আল আমিন বলেন, টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার পাশাপাশি সড়ক পরিহার করে বিকল্প স্থানে বাস রাখার ব্যাপারে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানজট নিরসন, ফিটনেস বিহীন যানবাহন পরিহার করা, মদ্যপ অবস্থায় গাড়ী না চালানো, প্রশিক্ষণ প্রাপ্ত চালকদের দ্বারা গাড়ী পরিচালনা করা, বাধ্যতামূলক হেলমেট ব্যবহার ও সড়ক পরিবহন আইন অনুসরণ করতে হবে। তিনি সোমবার সকালে নিজ কার্যালয়ে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত শেষে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মতবিনিময়কালে তিনি পথচারী ও চালকদের সচেতনতার উপর অধিক গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সচেতনতাবৃদ্ধিতে নিসচা’র কার্যক্রম জোরদার করার তাগিদ দেন। উল্লেখ্য, গত ২১ আগস্ট উপজেলা নির্বাহী হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ আল-আমিন।

এ উপলক্ষে নিসচা উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত এ নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, নিসচা উপজেলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সিরাজুল ইসলাম, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, ফরিজুল ইসলাম, এনামুল হক, মোসলেম উদ্দীন দয়াল, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ।

প্রধান কাজ হবে সড়ক নিরাপদ নিশ্চিত করা.. নবাগত ইউএনও আল-আমিন

আপডেট সময় : ০৫:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩