ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পুলিশের অভিযানে ১২ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ১১:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ১৫৩ বার পঠিত

মোংলায় মারধরে নিহত ভ্যান চালক মো: আল আমিন (৩৫) হত্যা মামলায় এক আসামিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে গোপালগঞ্জের সীমানা মোল্লারহাট থানায় এলাকা থেকে মোঃ হেলাল ভূইয়া (২৪) নামে ওই আসামিকে আটক করা হয়। তিনি স্থানীয় পৌর রাজ্জাক সড়কের মোঃ শহিদুল ভূইয়ার ছেলে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন এ তথ্য জানান।

মোংলা থানার ওসি (তদন্ত) বিধান কুমার বিশ্বাস জানান, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মুশফিকুর রহমান তুষার ও মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে হেলাল ভূইয়াকে আটক করে।

উল্লেখ্য, গতকাল বুধবার (২৬ অক্টোবর) দুপুরে মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে যাত্রী নিয়ে যাওয়ার সময় আল আমিনের ভ্যানে হেলাল ভূইয়ার শরীরে ধাক্কা লাগা নিয়ে তর্কা তর্কি হয়। একপর্যায়ে আল আমিন কে ভ্যান থেকে নামিয়ে বেপরোয়াভাবে কিল ঘুষি মারতে থাকে হেলাল ভূইয়া। পরে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়লে হত্যাকারী হেলাল ভূইয়া নিজেই ভ্যান চালক আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে পালিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রকাশ কুমার দাশ বলেন, ভ্যান চালক আল আমিনকে মৃত নিয়ে আসা হয়। সে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশের অভিযানে ১২ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

আপডেট সময় : ১১:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩