“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” এই মূল মন্ত্রকে সামনে রেখে খুলনায় পুলিশিং- ডে-২০২৩ পালিত
- আপডেট সময় : ০৮:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ১৩২ বার পঠিত

“পুলিশ জনতা ঐক্য করি ,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি “এই মূল মন্ত্রকে সামনে রেখে সারাদেশের নেয় খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পুলিশিং ডে- ২০২৩ পালিত হয়। ৪ নভেম্বর শনিবার সকালে খুলনা বয়রাস্ত পুলিশ লাইনস মাল্টিপারপাস হলে খুলনা মহানগর পুলিশিং কমিটি ফোরাম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক দিনটি পালিত হয়।
এই উপলক্ষে সকাল ৯ টায় বয়রা বাজার মোড় হতে এক বর্ণাঢ্য বর্ণাঢ্য( rally) র ্য লী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বয়রা পুলিশ লাইন এসে বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক বিপিএম (বার) পি পিএম- সেবা। উদ্বোধন শেষে এক আলোচনা সভা এবং আলোচনা শেষে কমিউনিটি পুলিশিং সদস্য দের মাঝে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য খুলনা মহানগরে ১২০ টি কমিটি তে মোট হাজার ৮০৫ জন কমিউনিটি পুলিশের সদস্য রয়েছে । এদের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক ৪ জন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার পক্ষ থেকে ৪ জন কমিউনিটি পুলিশিং অফিসার (CPO)ও কমিউনিটি পুলিশ সদস্যকে (CPM) বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমান ,খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক বিপিএম (বার) পিপিএম, কেএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ( এএন্ড ও) সর্দার রকিবুল ইসলাম বি পি এম ,পিটিসি ,খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ক্রাইম ম্যানেজমেন্ট জয়দেব চৌধুরী বিপিএম -সেবা ;
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান ,খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ,কমিউনিটি পুলিশিং ফোরামের কর্মকর্তা ,কে এম পি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, কেসিসি কাউন্সিলর বৃন্দ, থানা ,ওয়ার্ড ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ




















