সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ/২০২৪ উদ্বোধন
আনোয়ার হোসেন-(রংপুর) পীরগঞ্জ:
- আপডেট সময় : ০৭:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১১৩ বার পঠিত

রংপুর পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ/২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯মে) দুপুরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: মীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা: মোবারক আলী, গাইনী কনসালটেন্ট ডা: আশরিফা আইরিন, চাইল্ড স্পেশালিষ্ট ডা: নাফিসা জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন সরকার, সহকারী অধ্যাপক গোলাম কবির বিলু, পীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও সহ আরও অনেকে।
অনুষ্ঠানটি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়ন করে।
এ সময় বক্তাগণ শরীর গঠনে ভেজালমুক্ত খাদ্য গ্রহনের উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান।



















