পাইকগাছার গদাইপুরের অসহায় জমজ কন্যা শিশুদের পাশে চেয়ারম্যান তুহিন
- আপডেট সময় : ০৫:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১৬৪ বার পঠিত

খুলনার পাইকগাছায় একের পর এক মানবতার দৃষ্টান্ত রেখেই চলেছেন টানা ৩বার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। যেখানে মানবতার বিপর্যয় এবং জন দূর্ভোগ সেখানেই তার সরব উপস্থিতি। এবং প্রতিবন্ধীদের কাছে তিনি অবিভাবক হিসেবে সমাদৃত হয়েছেন।
মানবিক কাজ,সমাজ উন্নয়নসহ করোনাকালীন সময় পাইকগাছায় সর্ব প্রথম অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠা এবং বিভিন্ন কাজে নিরলস পরিশ্রম করে তিনি শুধু উপজেলা নয় জেলা ব্যাপি তিনি মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন। আর এমন মানবিক কাজের কারনে লস্কর ইউনিয়নের জনগণ ভোট দিয়ে টানা ৩বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
সম্প্রতি উপজেলার গদাইপুর গ্রামের চা বিক্রেতা হতদরিদ্র রবিউল ইসলামের স্ত্রী বিউটি বেগম ৩ কন্য সন্তান ভূমিষ্ঠ হলে সকলে নিউমোনিয়াতে আক্রান্ত হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে অর্থের অভাবে যথাযথ চিকিৎসা সেবা দেয়া রবিউলের পক্ষে সম্ভব না হওয়ায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রচার হলে সোমবার সন্ধায় লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বিভিন্ন সামগ্রী নিয়ে বাচ্চাদের দেখতে যান। এসময় তিনি জানতে পারেন চিকিৎসার অভাবে একটা কন্যা শিশু মৃত্যুর সংবাদ শুনে শোকাহত পরিবারকে সান্তনা দেন এবং অন্য দুই কন্যার শিশুর জন্য উপহার সামগ্রীর বাইরে নগত আর্থিক সহায়তা করেন।এসময় তার সফর সঙ্গী ছিলেন আওয়ামী লীগ নেতা প্রশান্ত মন্ডল,সেচ্ছাসেবক লীগ নেতা তেজেন মন্ডল ও দিনার সানাসহ অনেকে।




















