ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছার উলুবুনিয়া নদীতে চায়না দুয়ারী জালের ছড়াছড়ি,পানি প্রবাহে বাঁধা

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০১:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ২১২ বার পঠিত

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):

খুলনার পাইকগাছায় ভরা বর্ষা মৌসুমে উলুবুনিয়া নদীতে চায়না দুয়ারী বা চায়না জাল ব্যবহার করে মাছ শিকারে ব্যস্ত অসাধু মৎস্য ব্যবসায়ীরা। এতে বিভিন্ন মাছ বিপন্ন হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র। উলুবুনিয়া নদীর প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ জাল দিয়ে চলেছে এমন মাছ শিকারের মহোৎসব।

সরেজমিনে দেখা যায়,উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা বাজারের অদুরে উলুবুনিয়া নদীতে চায়না জাল পেতে রাখা হয়েছে। বিভিন্নস্থানে জাল পেতে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতি ছোট-বড় সব ধরনের মাছ।

সরকার মরা উলুবুনিয়া নদী গত দুই বছর আগে ৩০লাখ টাকা ব্যয়ে খনন করে জনসাধারনের জন্য উন্মুক্ত ঘোষনা করে। সেখানে সরকারি ভাবে মাছের পোনা উন্মুক্ত করে উপজেলা মৎস্য অফিস। কিন্তু এবছর এ নদীতে কিছু অসাধু মাছ শিকারী চায়না দুয়ারী জাল পেতে সকল মাছ আহরণ করছে। সকল ধরণের মাছ এ জালের কারণে মারা পড়ছে। চায়না দুয়ারী জালের কারণে জোয়ার ভাটার পানি প্রবাহ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। নদীর মুখে পলি জমে ভরাট হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য কুমারেশ মন্ডল জানান, বারবার নিষেধ করার সর্তেও কিছু অসাধু ব্যক্তি চায়না দুয়ারী জাল পেতে মাছ শিকার করছে। চায়না দুয়ারী জাল বন্ধে প্রশাসনের অভিজানের দাবী জানান তিনি।

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বিনতা রানী বিশ্বাস জানান,এনদীটি সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে খনন করেছে এবং মৎস অফিস থেকে মাছের পোনা অবমুক্ত করেছে কিন্তু কিছু মানুষ সব মাছ মেরে খাচ্ছে চায়না দুয়ারী জাল পেতে। অচিরেই এটি বন্ধ হওয়া দরকার।

পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, আমরা উলুবুনিয়া নদীতে চায়না দুয়ারী জালের ব্যাপারে অচিরেই অভিযান চালাতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ আমি বদলি হওয়ায় সেটা সম্ভব হচ্ছেনা। আগত অফিসার এসে পদক্ষেপ গ্রহণ করবেন।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, চায়না দুয়ারী জাল পেতে মাছ শিকারের বিষয়টি আমার জানাছিলোনা। আমি উপজেলা মৎস্য অফিসকে বিষটি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিচ্ছি।

পাইকগাছার উলুবুনিয়া নদীতে চায়না দুয়ারী জালের ছড়াছড়ি,পানি প্রবাহে বাঁধা

আপডেট সময় : ০১:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩