ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাইকগাছায় ৩০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০২:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ২৪০ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৩০ জুলাই)দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান,জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। স্বাগত বক্তৃতা করেন এবং কো-অর্ডিনেটর ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক জি এম মিজানুর রহমান,অভিভাবক মো. রেজাউল করিম,শিক্ষার্থী তুরাণী আক্তার তৃষা।

অনুষ্ঠানে বক্তারা বলেন,শিক্ষার মানোন্নয়নে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেজড প্রণোদনা প্রদান করছে যা শিক্ষকদের মাঝে উৎসাহ সৃষ্টি করবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হবে।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিরা এমন উদ্যোগের জন্য শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।পরে স্কুল,কলেজ এবং মাদ্রাসা থেকে নির্বাচিত ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকরাসহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

পাইকগাছায় ৩০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

আপডেট সময় : ০২:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫