ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

পাইকগাছায় ১যুগ ধরে সরকারী স্লুয়েজ গেট বন্ধ: পানি সরবরাহের পথ বন্ধ ও রাস্তা খুঁড়ে রাখায় জনভোগান্তি চরমে

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১৭৫ বার পঠিত

“খুলনার পাইকগাছা উপজেলার বাইনতলা বাজারস্থ স্লুয়েজ গেটটি ১০ থেকে ১২ বছরেরও সংস্কার হয়নি। বরং সংস্কারের জন্য খুড়ে রাখা রাস্তাটি এখন জনগনের জন্য মরণ ফাঁদে রুপ ধারণ করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা  টু গড়ইখালী প্রধান সড়কের মধ্যবর্তী বাইনতলা বাজার। আর বাজারের পাশে প্রধান সড়কের উপর এই সরকারী স্লুয়েজ গেট। যেখান দিয়ে ১৫ হাজার বিঘা জমির পানি সরবরাহ করা হতো।

স্থানীয় খড়িয়া ঢেমশাখালীর বাসিন্দা দীপংকর কুমার সানা জানান স্লুয়েজ গেটটি ছোট হওয়ায় বড় করার জন্য সংস্কারের উদ্যোগ নেয়া হয়। একারণে গেটের দু-পাশে পুকুর খনন করে বাঁধ দেয়া হয়। পিচের রাস্তা খুঁড়ে রাখা হয় ১০ বছরেরও বেশি সময় ধরে।

কিন্তু দিন যায়, মাস যায় অবশেষে অনেক বছর গেলেও গেট বা সড়ক সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি।ফলে বর্ষাকালে যেমন প্রায় হাটু,কাদা-পানি তেমনি শুকনো মৌসুমে প্রচন্ড ধুলা বালিতে সর্বসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। এছাড়াও আরও অনেকে জানান, নির্দিষ্ট গেট বন্ধ থাকায়  হাজার হাজার বিঘা জমি অতি বৃষ্টিতে তলিয়ে যায়। দেখা দেয় জলবদ্ধতা।
যা নিষ্কাশনের জন্য প্রায় ৫ কিলোমিটার দুরে অবস্থিত ভড়েঙ্গার গেট ব্যবহার করা হচ্ছে। চিংড়ী ঘের ও ধান ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

এ ব্যাপারে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বলেন, গেট সংস্কার হবে- হবে বলে আজ পর্যন্ত পড়ে আছে। তবে ২০২৩ সালে টেন্ডার হয়েছে। দেখি কবে শুরু করে। তবে আমি ব্যক্তিগতভাবে ইট খোয়া দিয়ে চলাচলের উপযোগী করে দিবো।

পাইকগাছায় ১যুগ ধরে সরকারী স্লুয়েজ গেট বন্ধ: পানি সরবরাহের পথ বন্ধ ও রাস্তা খুঁড়ে রাখায় জনভোগান্তি চরমে

আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪