সংবাদ শিরোনাম ::
পাইকগাছায় স্হানীয় উন্নয়ন পরিকল্পনা বাজেট প্রনয়নে অগ্রাধিকার ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
- আপডেট সময় : ০৬:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৩৫ বার পঠিত

“খুলনার পাইকগাছায় ডরপ ইভলভ প্রকল্পের সিএসও সিবিও সদস্যদের স্হানীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহন ও অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রনয়নে অগ্রাধিকার ভিত্তিক চাহিদা নিরুপন এবং কর্মকৌশল নির্ধারন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ হলরুমে হেলভেটাস বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে,দুই দিন ব্যাপি প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন,ইভলভ প্রকল্প হেলভেটাসের প্রজেক্ট ম্যানেজার,শাহরিয়ার মান্নান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,ডরপ ইভলভ প্রকল্পের প্রকল্প সমম্বয়কারী প্রতিভা বিকাশ সরকার। সহযোগিতায় ডরপ ইভলভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমানা পারভীন।
প্রশিক্ষণে অংশগ্রহন করেন গদাইপুর সিএসও সদস্য কাজী আবুল বাশার,মীর ফারুখ আহমেদ,মাঈনুদ্দীন দফাদার,নাজমুন নাহার ইতিসহ সিবিও সদস্যবৃন্দ।


















