ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় সরকারী খাসখাল উম্মুক্তের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৭২ বার পঠিত

Oplus_0

খুলনার পাইকগাছার দক্ষিণ কাটিপাড়া বিলের খাস খাল অমুক্ত’র দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টা কাটিবাজার প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সস্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন একই কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কৃষকদলের উপজেলা সভাপতি মেছের আলী সানা, সাইফুদ্দিন সুমন ও স্থানীয় বিএনপি নেতা সরদার  নাজির আহম্মেদ।

বক্তারা বলেন, রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া মৌজায় ৩-৪ ‘শ বিঘা জমিতে পানি উঠানামার একমাত্র খালটি স্থানী আব্দুস সাত্তার মৌড়ল কয়েকটা খন্ডে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। ফলে পানি সরবরাহের পথ সম্পুর্ন বন্ধ হয়ে গেছে। এদিকে গত দু-মাস যাবৎ একটানা বৃষ্টির পানিতে উল্লেখিত জমি পানিতে নিমজ্জিত হয়ে আছে। বার বার জমির মালিকরা বাঁধ কেটে পানি নিষ্কাশনের কথা বললেও সাত্তার মোড়ল সেদিকে কর্ণপাত করছেনা। ফলে কৃষরা আমন ধান চাষ করতে পারছেনা। এজন্য দ্রুত পানি নিষ্কাশনের দাবীতে মানববন্ধন ও পথসভার আয়োজন করে আমরা জলাবদ্ধতা নিরসনে সরকারের কাছে দাবি জানায়।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় কয়েকজন জানান,
জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করলেও কোন ব্যাবস্থা নেওয়া হয়নি।

এবিষয়ে সাত্তার মোড়ল জানান,আমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে ধান চাষ করছি। মানববন্ধনে যেটা বলেছেন সেটা সঠিক নয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পাইকগাছায় সরকারী খাসখাল উম্মুক্তের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫