ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছায় লগ্ন পেরিয়ে যাওয়ায় কনের আত্মহত্যা,থানায় মামলা

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ১৮১ বার পঠিত

খুলনার পাইকগাছার লতা ইউনিয়নে লগ্ন পেরিয়ে যাওয়ায় বিয়ে না করে বর চলে যাওয়ায় গলায় রশি পেঁচিয়ে মিতু মণ্ডল (১৯) নামের এক তরুণীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে মুনকিয়া গ্রামে নিজ বাড়িতে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। এ সময় মিতুর বাবা তাঁকে নামিয়ে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিতু মণ্ডল মারা যান। এ ঘটনায় মৃত্যুর প্ররোচনায় থানায় মামলা হয়েছে।

মিতু মণ্ডলের বাবা ঠাকুরদাশ মণ্ডল বলেন,আমার মেয়ের সঙ্গে বটিয়াঘাটা উপজেলার কায়ুমখালীর কৃষ্ণ মণ্ডলের ছেলে সুদিপ্ত মণ্ডলের (২২) গত সোমবার বিয়ের দিন ধার্য ছিল। বিয়েতে সঠিক সময়ে ছেলেপক্ষ না আসায় লগ্ন পেরিয়ে যায়। পরের লগ্নে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি হননি। পরে ছেলের বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায় ছেলে বিয়ের আসর থেকে চলে যায়। মেয়ে এতে মানসিকভাবে ভেঙে পড়ে। এ কারণে গত শুক্রবার বিকেল ৫টার দিকে গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে পড়ে। তাকে নামিয়ে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন,শুক্রবার গলায় রশি পেঁচিয়ে একটি মেয়ে আত্মহত্যা করে। তার মরদেহ সুরতহাল শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্ররোচনায় আজ শনিবার থানায় বরের বাবা কৃষ্ণ মণ্ডল ও বর সুদিপ্ত মণ্ডলের নামে মামলা করেছেন মেয়ের বাবা ঠাকুরদাশ মণ্ডল।

পাইকগাছায় লগ্ন পেরিয়ে যাওয়ায় কনের আত্মহত্যা,থানায় মামলা

আপডেট সময় : ০৭:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩