ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছায় বহু অপকর্মের হোতা নির্মল সরকারের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা

ফসিয়ার রহমান - পাইকগাছা (খুলনা ):
  • আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ২৪৬ বার পঠিত

খুলনার পাইকগাছায় বহু অপকর্মের হোতা নির্মল সরকার (৪৮) এর শাস্তির দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ইউপি সদস্যগণ,ঋষি সসম্প্রদায়সহ এলাকাবাসী এ প্রতিবাদ সভা করেন। সভায় অভিযোগ কারীরা বলেন,গোপালপুর গ্রামের রজ্ঞন সরকারের ছেলে নির্মল সরকার একজন চিহ্নিত সন্ত্রাসী, প্রতারক, চাঁদাবাজ, সীমানা পিলার ও নারী পাচাকারী দলের সদস্য। তার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও থানায় মামলা রয়েছে।

২০২৩ সালে গাড়ীতে পুলিশের স্টীকার লাগিয়ে সীমানা পিলার বিক্রির মাধ্যামে প্রতারণা করা কালে সাতক্ষীরা ডিবি পুলিশের হাতে সে আটক হয়।
তার অপকর্মের প্রতিবাদ করায় গত ৫ আগষ্ট গদাইপুর ইউপি সদস্য ও শ্রমিকদলের নেতা মিলনের বিরুদ্ধে তার বাড়ী ঘর ভাংচুরের একটি মিথ্যা অভিযোগ করা হয়। এ অভিযোগে জেলা বিএনপি নেতৃবৃন্দ মিলনকে দল থেকে বহিষ্কার করে। অথচ সেদিন মেম্বর মিলন খুলনাতে অবস্থান করছিলেন।

এ অভিযোগের প্রতিবাদ ও অভিযোগকারী প্রতারকের বিরুদ্ধে শাস্তির দাবী করেন ইউপি সদস্যগণ,ঋষি সম্প্রদায়সহ এলাকাবাসী।
একই সাথে তার বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিও জানান বক্তারা।
ইউপি সদস্য নাজমা আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী,জাহানারা বেগম, খুকু মনি,শহিদুল ইসলাম, নির্মল বিশ্বাস, ডেবিট বিশ্বাস,হাফিজুর রহমান,লুৎফর রহমান আব্দুর রহিমসহ শত শত নারী পুরুষ এ সময় উপস্থিত ছিলেন।

পাইকগাছায় বহু অপকর্মের হোতা নির্মল সরকারের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা

আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪