ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছায় পৌরসভার ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা ( খুলনা):
  • আপডেট সময় : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ২৩৮ বার পঠিত

খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের মানুষ কে নির্বাচনী উৎসব করতে দেয়নি, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের বাকস্বাধীনতা ছিল না, সংবাদ পত্র বন্ধ করে দিয়ে লুটপাট, হত্যা, খুন এবং গুমের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে দেশের মানুষ আশা করেছিল দ্রুত সময়ের মধ্যে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশ পরিচালনা করবে। কিন্তু কিছু গুপ্ত দল অস্থিরতা তৈরি করে নির্বাচন কে ভিন্ন দিকে নিতে চায়। মনিরুজ্জামান মন্টু আরো বলেন এরা দেশকে অশান্ত করে ১/১১’র মতো পরিস্থিতি তৈরি করে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করতে চাই। স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা সবার জানা আছে উল্লেখ করে জেলা বিএনপি নেতা মন্টু বলেন যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তাদের ও আওয়ামী লীগের মতো ভয়াবহ পরিণতি হবে। ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এজন্য তারেক রহমানের নির্দেশনায় ভোটের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব তৈরি করা হচ্ছে। তিনি বলেন দেশে নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপি কে ক্ষমতাসীন করবে। এজন্য তিনি ঐকবদ্ধ থেকে ভালো কাজ করে জনগণের মন জয় করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি মঙ্গলবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে পাইকগাছা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম, এনামুল হক সজল, জেলা বিএনপি নেতা এম এ হাসান, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ ও সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক। পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও এসএম মোহর আলীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ তৌহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, আবু তালেব, সরদার ফারুক আহমেদ, হারুন অর রশীদ, এডভোকেট সাইফুদ্দিন সুমন, সাবেক কাউন্সিলর ইমরান সরদার, জিএম রুস্তম, আনারুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে পৌরসভার ৬ টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সহ ৩ টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিছু ওয়ার্ড এবং কিছু পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সেসকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকিরা প্রকাশ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন।

সম্মেলনে বিজয়ীরা হলেন ৩ নং ওয়ার্ডে সভাপতি মোঃ আব্দুল করিম, সাধারণ সম্পাদক শাহাদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী। ৪ নং ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক তুষার সরদার, সাংগঠনিক সম্পাদক বাবু মন্ডল। ৬ নং ওয়ার্ডের সভাপতি সরদার সুবেহ সাদিক, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। ৭ নং ওয়ার্ডের সভাপতি জিএম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মামুন ইসলাম। ৮ নং ওয়ার্ডের সভাপতি কাইয়ুম সরদার, সাধারণ সম্পাদক আল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান। ৯ নং ওয়ার্ডের সভাপতি ওবায়দুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক রাসেল শেখ ও সাংগঠনিক সম্পাদক রাজু গাজী।
নির্বাচনী দায়িত্বে ছিলেন সাবেক ছাত্রনেতা ও সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, এডভোকেট একরামুল হক বিশ্বাস, প্রণব কান্তি মন্ডল ও অধ্যাপক আবু সাঈদ।

পাইকগাছায় পৌরসভার ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫