ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছায় দেলুটিস্থ ভদ্রা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে  ১৩ গ্রাম প্লাবিত

ফসিয়ার রহমান - পাইকগাছা (খুলনা) :
  • আপডেট সময় : ০৩:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১৪২ বার পঠিত

নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধিতে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালীনগরস্থ ভদ্রা নদীর বাঁধ ভেঙ্গে ২২ নম্বর পোল্ডার প্লাবিত হয়েছে। যাতে এক হাজার হেক্টর জমির আমন ধানের চারা বিনষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক ৮-৯’শ বিঘার  ৩’শ টি গলদা চিংড়ীর ঘের। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটার সময় স্থানীয়রা বাঁধ বাঁধার চেষ্টা করে। 

স্থানীয় ইউপি সদস্য সুকুমার কবিরাজ জানান, প্রত্যেক টা নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। যার ফলে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীনগর গ্রামের ভদ্রা নদীর বাঁধ ভেঙ্গে ২২ নম্বর পোল্ডার প্লাবিত হয়েছে। যাতে দ্বিতীয় জোয়ারের ১৩ টি গ্রাম প্লাবিত হয়েছে। ১ হাজার হেক্টর বিঘা জমির জন্য লাগানো আমন বীজতলা নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮-৯ ‘শ বিঘার গলদা চিংড়ী ঘের। নষ্ট হয়েছে তরমুজসহ নানা সৃবব্জি। বিধস্থ হয়েছে কয়েকটা কাঁচা ঘর বাড়ী। জোয়ারে পানি ঢুকছে ও ভাটায় নামছে। প্রতি বছর আমরা ভাঙ্গনের কবলে পড়ে বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছি।কিন্তু স্থায়ী কোন সমাধান হচ্ছেনা। 

দেলুটী  ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, এলাকাবাসীর সহযোগিতায় বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। শেষ হতে আরও সময় লাগবে কয়েকদিন।এদিকে খবর পেয়ে পাশ্ববর্তী সোলাদানা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, আবারও নিজস্ব শ’ শ’ লোক নিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধার কাজ করছেন। সরকারী অর্থায়নে স্থায়ীভাবে টেকসই বাঁধের বিকল্প নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, আমি ভাঙ্গন কবলিত এলাকায় গিয়েছি। স্বচক্ষে দেখলাম। বিষটা খুবই কষ্টদায়ক। স্থায়ীভাবে বাঁধ কিভাবে বাঁধা যায় সেব্যাপারে কতৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ইমরুল কায়েস,কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস,পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা রাজু আহম্মেদ হাওলাদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পাইকগাছায় দেলুটিস্থ ভদ্রা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে  ১৩ গ্রাম প্লাবিত

আপডেট সময় : ০৩:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪