ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছায় জলবায়ু মানবাধিকার বিষয়ক এনগেজ’প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১৮৮ বার পঠিত

“খুলনার পাইকগাছায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় বারসিকের বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন,পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে”এনভায়রনমেন্টাল হিউমেন রাইটস্ ফর এ জাস্ট ট্রানজিশন: স্টেংদেনিং লোকাল সিএসও’স ট্রানফর্মিং ক্লাইমেট হটস্পটস্ ইনটু রেজিলিয়ান্ট কমিউনিটিস(এনগেজ)” নামীয় চার বছর মেয়াদি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: একরামুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার,শাহাজাহান আলী শেখ, বন ও পরিবেশ বিষয়ক কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফ এম এ রাজ্জাক, রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি জিএম মিজানুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার,প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমানের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি জাহাঙ্গীর মোড়ল,গদাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,আজিজুল খান,বাবলু জোয়ারদার,ফাতেমা তুজ জোহরা,দীপ্তি রানী,পবিত্র সরকারসহ অন্যান্য ইউনিয়নের সচিববৃন্দ, ওয়ার্ল্ড ভিশন, অগ্রগতি সংস্থা, রেডক্রিসেন্ট সোসাইটি, লিডার্স ও অ্যাওসেড এনজিওর কর্মকর্তাবৃন্দ ও বারসিক প্রতিনিধিসহ ENGAGE প্রকল্পের  বিভিন্ন গ্রামের  সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধি বৃন্দ।

এসময় বক্তারা বারসিক প্রতিনিধিরা বলেন, পাইকগাছা ও কয়রা উপজেলার ১২টি ইউনিয়ন এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১২টি ইউনিয়নসহ মোট ২৪টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। উপকূলীয় অঞ্চলের দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের ফলে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠির মানবাধিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা দুযোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি প্রশমনে সহায়ক ভূমিকা পালন করবে এবং এলাকার  যুব সম্প্রদায় ও নাগরিক সমাজের সাথে যৌথভাবে কমিউনিটিকে সরকারি/বেসরকারি সেবাদানকারি সংগঠনের সেবাপ্রাপ্তিতে সচেতন বৃদ্ধিতে সহযোগিতা করবে। জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে ক্ষতিগ্রস্ত   দক্ষিণ-পশ্চিম উপকূলীয় খুলনা ও সাতক্ষীরা জেলার দরিদ্র প্রান্তিক নারী-পুরুষ, যুব, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণ  যারা জলবায়ু ঝুঁকির কারণে স্বাস্থ্য নিরাপত্তা এবং জীবিকার সংকটে রয়েছেন, তারা  সক্ষমতা বৃদ্ধি, নানাবিধ সহায়তা এবং প্রচারণা থেকে উপকৃত হবেন। একই সাথে প্রকল্পটি এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তথ্যগত সহযোগিতা ও সচেতনতা তৈরিতে কাজ করবে এবং প্রকল্পের লক্ষ্যভুক্ত ২০ হাজার পরিবার সমূহের জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি কিভাবে কমানো সম্ভব তা নিয়ে যৌথভাবে গবেষণা  এ্যাডভোকেসি ও নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনা করবে  যা  প্রান্তিক জনগোষ্ঠির জীবনযাত্রার মান উন্নয়ন সহায়তা করবে। পরিবেশ সাংবাদিকদের ওরিয়েন্টেশন ও রিপোর্টিং প্রশিক্ষণ, গণতন্ত্র সংলাপ ও যৌথ কর্মসূচি (ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে), সামাজিক বনায়ন ও জলবায়ু অভিযোজন ক্যাম্পেইন, পরিবেশ মানবাধিকার সপ্তাহ পালন, ফোরাম থিয়েটার গ্রুপের মাধ্যমে সচেতনতামূলক নাট্য আয়োজন, ইউডিসি সেবা দাতাদের প্রশিক্ষণ, উপজেলা পর্যায়ে ডিজিটালাইজেশন ও তথ্য অধিকার মেলা, তথ্য অধিকার বিষয়ক দরখাস্ত ও মনিটরিং, আঞ্চলিক নীতি সংলাপসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
প্রকল্প অবহিতকরণ সভায় মাঠ সহকারী ফাতেমা-তুজ- জোহরার উপস্থাপনায় তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুর রহমান এবং সভার সমন্বয় করেন এরিয়া অফিসার বাবলু জোয়ারদার।
উল্লেখ্য যে বারসিক বাংলাদেশের ৬টি ভিন্ন কৃষিপ্রতিবেশ এলাকায় লোকায়ত জ্ঞানভিত্তিক প্রাকৃতিকসম্পদ ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব কৃষিচর্চা, পরিবেশ- প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ,জেন্ডার সমতা, নিরাপদ খাদ্য, জলবায়ু পরিবর্তন, জলবায়ু ন্যায্যতা ও নগর দারিদ্র প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা, প্রচারণা, এ্যাডভোকেসিসহ ও নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং বারসিক পরিবেশ সংরক্ষনে অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক ২০২১ অর্জন করে।

পাইকগাছায় জলবায়ু মানবাধিকার বিষয়ক এনগেজ’প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫