পাইকগাছায় ক্ষতিগ্রস্ত কালিনগর ওয়াপদার বেড়িবাঁধ পরিদর্শন করেন বিএনপি নেতা আব্দুল মজিদ
- আপডেট সময় : ১০:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৪০ বার পঠিত

পাইকগাছার দেলুটির ভাঙনকবলিত কালিনগর ওয়াপদার বেড়িবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও খুলনা – ৬ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী
ডাঃ মোঃ আব্দুল মজিদ। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শুক্রবার সকালে কালিনগর কলেজ থেকে সাধুঘাট পর্যন্ত ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কে তাগিদ দেন। এসময় তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসলে পাইকগাছা কয়রা আর অবহেলিত থাকবে না। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে উপকূলীয় জনপদের মানুষের প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা হবে। এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে অ্যাড. সাইফুদ্দিন সুমন, মোস্তাকিম, কামাল হোসেন, আবু হুরায়রা বাদশা, সুফিয়ান গোলদার, শহিদুর রহমান, আসাদুজ্জামান কেরামত, আবু হানিফ মিলন, মোশাররফ হোসেন, বাদশা মিয়া, আরমান হোসেন, জাকারিয়া, আব্দুর রশিদ মোড়ল, শেখ মাহফুজ আহসান হাবিব, খালিদ গাজী, মামুন গাজী, আজিজুল গাজী, আজিজুর খাঁ, আল আমিন সানা, ইলিয়াস শেখ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















