ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা(খুলনা):
  • আপডেট সময় : ০৭:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৯৯ বার পঠিত

খুলনার পাইকগাছায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু এবং ৪৯ জন আহত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখা সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার এমন চিত্র উঠে এসেছে।

২১ অক্টোবর বুধবার সকালে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২০২৫ সালের ২০ অক্টোবর হতে ২০২৬ সালের ২০ অক্টোবর পর্যন্ত এলাকার সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন নিসচা উপজেলা শাখার সড়ক দুর্ঘটনা বিষয়ক সম্পাদক সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ। নিসচা তথ্য অনুযায়ী গত এক বছরে অত্র উপজেলায় ছোট বড় ৬৩ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু এবং ৪৯ জন আহত হয়।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে
বেপরোয়া গতিতে গাড়ি চালানো, চালকদের অসচেতনতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানো, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং সড়কের পাশে অবৈধভাবে হাটবাজার ও দোকানপাট বসানোর বিষয়গুলো তুলে ধরা হয়।

এ সময় সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়ন, চালকদের সচেতনতা বৃদ্ধি, বৈধ লাইসেন্স ও যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং সড়কের পাশের অবৈধ দখল ও প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যানবাহনচালক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মিজান, নিসচা সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ,সাংবাদিক এসএম বাবুল আক্তার, অ্যাডভোকেট একরামুল ইসলাম, মো. হুরায়রা বাদশা, স্নেহেন্দু বিকাশ, কাজী সোহাগ, জালাল উদ্দীন,আবু হানিফ মিলন ও ফরিদুল ইসলাম।
পরে নিসচা নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উপজেলা সদরে বিভিন্ন যানবাহন চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯

আপডেট সময় : ০৭:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬