ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছায় ইট ভাটা গিলে খাচ্ছে ফসলি জমির মাটি, লাইসেন্স পরিবেশের ছাড়পত্র ছাড়াই ১৫ ইটের ভাটা!

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১২:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৮ বার পঠিত

খুলনার পাইকগাছায় সরকারী নিয়মনীতি উপেক্ষা করে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই যতেচ্ছ ইটভাটা স্থাপন করা হয়েছে। পুড়ানো হচ্ছে কাঠ,কৃষিজমি ও নদী থেকে কাটা হচ্ছে মাটি। কোন কোন মালিকের কথা জরিমানার টাকা দিলেই সবকিছুই বৈধ।

জানা যায়, উপজেলার জনবসতিপূর্ণ এলাকা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। ইটভাটার ট্রাক ও ভেকুসহ বিভিন্ন মেশিনের শব্দে ক্লাসের সময় তারা শিক্ষকদের কথা শুনতে পারে না। মাঠে খেলাধুলার সময় ভাটার ট্রাকগুলো দ্রুতগতিতে এলে তারা ভয় পায়।
উপজেলার চাঁদখালী, গদাইপুর, রাড়ুলী ও হরিঢালীতে ১৫ টি ইটভাটা কৃষিজমিতে অবস্থিত। এসবের প্রায় সবগুলোই জনবসতি এলাকা, সরকারী প্রতিষ্ঠান, প্রধান সড়ক ও গ্রাম ও বনাঞ্চলের ধারের কাছে গড়ে তোলা হয়েছে। মাটি কাটা হচ্ছে আবাদি জমি থেকে।পোড়ানো হচ্ছে কাঠ। অধিকাংশরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স। ধোয়ার কুন্ডুলিতে পরিবেশ হচ্ছে নষ্ট। নীতিমালা অনুযায়ী যে কোন প্রতিষ্ঠান থেকে ১ কিলোমিটার দুরত্বে ও বনাঞ্চল থেকে ২ কিলোমিটার দুরত্বে ভাটা স্থাপনের কথা থাকলেও অল্প দুরত্বে এসব স্থাপিত। প্রায় প্রত্যেকটি ইটের ভাটার পাশে সরকারী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাট বাজার ও ব্যস্ততম সড়ক অবস্থিত। পাইগাছায় স্থাপিত ভাটাগুলো হলো হরিঢালীর মাহবুবুর রহমান রজ্জু যমুনা ব্রিকস ১,ও ২,গদাইপুর মুজিবুর রহমানের ফাইভ ষ্টার, ফতেমা রহমানের এফএফবি, চাঁদখালীর নাজমুল হুদা মিথুনের এসএমবি, মহিউদ্দিন খানের বিএকে, বাদশার খানের খান ব্রিকস, মুনছুর গাজীর এস এম ব্রিকস, আব্দুল হালিমের স্টার ব্রিকস, আব্দুল মান্নান গাজীর বিবিএম ব্রিক্স, আব্দুল জলিলের এডিবি ব্রিকস, শহাজাদা ইলিয়াসের এমএসবি ব্রিকস, সিরাজুল ইসলামের এসবিএম ব্রিকস, শফিকুল ইসলামের এমবিএম ব্রিকস, রাড়ুলী ইউনিয়নে মিনারুল ইসলাম ও ডালিম সরদারের ইটের ভাটা। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী আদালতের উদ্যোগে প্রতিবছর ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হলেও ভাটা মালিকরা জরিমানা দিয়ে যথারীতি ভাটায় ইট পুড়িয়ে আসছে।

ভাটার মালিক বিঞ্চুপুর মিথুন জানায় জরিমানার টাকা দিলে সব বৈধ হয়ে যায়। একারণে সে টাকা আগে থেকেই রেডি করে ভাটার কাজ শুরু করি।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল- আমিন বলেন, ইতোমধ্যে কয়েকটা ভাটা থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ লক্ষাধিক টাকা জরিমানা টাকা আদায় করা হয়েছে। মাটি কেটে বিক্রি করার অপরাধে চারজনকে জেল দেয়া হয়েছে। ভাটা মালিক মিঠু জানান, তিন বছর যাবৎ পরিবেশের কোন ছাড়পত্র পায়নি, লাইসেন্স নেই, তবে সরকার আমাদের কাছ থেকে আয়কর ও ভ্যাট আদায় করছে। কয়েকবার ভাটা ভেংগে দেয়ার কথা শিকার করছেন তিনি।

পাইকগাছায় ইট ভাটা গিলে খাচ্ছে ফসলি জমির মাটি, লাইসেন্স পরিবেশের ছাড়পত্র ছাড়াই ১৫ ইটের ভাটা!

আপডেট সময় : ১২:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪