ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে চাউল বিতরণ

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১১:২৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬৮ বার পঠিত

খুলনার পাইকগাছায় গরীব,অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন ধরে নিরবে নিবৃতে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়াভিত্তিক দাতব্য সংস্থা Let’s Work for Bangladesh এর আর্থিক সহায়তায় পরিচালিত ‘ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন’। ২০১৯ সাল থেকে অদ্যাবধি এ ফাউন্ডেশন এলাকার হতদরিদ্র মানুষের বাসস্থান, খাদ্য সামগ্রী, চিকিৎসা, সেলাই মেশিন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানামুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিকালে আলমতলা গ্রামের শতাধিক অসহায়,বিধবা ও প্রতিবন্ধী পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

খুলনা,সাতক্ষীরা ও বাগেরহাট এবং পাইকগাছা, কয়রার ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় আলমতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম খোকন সানা এবং মো. মাসুদ সানার তত্ত্বাবধানে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আলমতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম খোকন সানা এবং মো. মাসুদ সানাসহ ফাউন্ডেশন সূত্রে জানা যায়,এ পর্যন্ত পাইকগাছা-কয়রা এলাকায় ৯৩টি বেশি নতুন ঘর তৈরি এলাকায় সুপেয় পানির সংকট সমাধানে প্রায় ১শ’টি উদ্ধে টিউবওয়েল ১ হাজারের অধিক অসহায় পরিবারকে চাল-ডাল-তেলসহ ২৪ প্রকারের খাদ্যসামগ্রী দিয়ে দীর্ঘমেয়াদি খাদ্য সহায়তা নারীদের আত্ম কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ৪টি নতুন পাঞ্জেগানা মসজিদ নির্মাণ ও মসজিদে আযান দেওয়ার জন্য ৫টি মাইকসেট প্রদান করা হয়েছে।
এছাড়া প্রায় ৪ হাজারের বেশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ,মৃতদেহ বহনের জন্য ৪টি খাটিয়া নির্মাণ, অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা,মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ ও ৬০ জনের অধিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।প্রয়োজন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, “আমাদের এই উদ্যোগে আর্থিক সহায়তা দিচ্ছে Let’s Work for Bangladesh। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত ধর্ম। আমরা চাই, সমাজের অন্যরাও এই মানবিক কাজে এগিয়ে আসুক।”মানবিক সহায়তা অব্যাহত রাখতে ‘ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন’ এর এমন মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে আহবান জানিয়েছেন ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।

পাইকগাছায় ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে চাউল বিতরণ

আপডেট সময় : ১১:২৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫