পাইকগাছায় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৮১ বার পঠিত

খুলনার পাইকগাছায় নানান আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সম্মেলন ও বভোজন উপজেলা কমিটির উদ্যোগে সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষনা কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে পাইকগাছা উপজেলা আর. এম.পি সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন আর এম পি’র কেন্দ্রীয় সভাপতি এম এ গফুর। সম্মানিত অতিথি ছিলেন,কেন্দ্রীয় মহাসচিব মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মাহবুবুর রহমান। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আসাদুজ্জামান, বিসিডিএস এর সম্পাদক ডুমিরিয়া এম এ জলিল।
পাইকগাছা উপজেলা কমিটির সহ-সভাপতি এস রোহতাব উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, মানস কুমার মন্ডল,নিজাম উদ্দীন,নিত্যানন্দ মন্ডল, রেজাউল করিম ,আব্দুল আহাদ, আব্দুস সালাম, আনিছুর রহমান,গোবিন্দ কুমার পাল,খন্দকার জিহাদ হোসেন,বেল্লাল হোসেন, মিজানুর রহমান,সহদুই শতাধিক আর এম পি’র সদস্যরা।
এ সময় কেন্দ্রীয় কমিটির অতিথিবৃন্দ আর এমপি উপজেলা কমিটির প্রতিষ্ঠান থেকে মরণোত্তর সদস্যদের পরিবারের নিকট নগদ অর্থ প্রদান সকল প্রকার সার্বিক সহযোগিতা এবং দিকনির্দেশনা দেন।সন্মেলন শেষে অনুষ্ঠানে লটারি,পুস্কার বিতরন ও ক্রেস্ট,টি শার্ট, ক্যাপ,প্রদান করা হয়।



















