পাইকগাছাযর কপিলমুনিতে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২, ইজিবাইক জব্দ
- আপডেট সময় : ০৯:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ২৯৩ বার পঠিত

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছার কপিলমুনিতে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফারুক সরদার (৪০) ও প্রশান্ত দাশ (২৫) দু’ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে কপিলমুনির কালীবাড়ী ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ফারুক সরদার মামুদকাটি এলাকার মাজেদ সরদারের ছেলে ও প্রশান্ত দাশ একই এলাকার অমলেন্দু দাশের ছেলে। সর্বশেষ এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে ইজিবাইক চালক ফারুক সরদারের নেতৃত্বে কয়েকজন মাদক কারবারি কপিলমুনির পাশ্ববর্তী তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট কিনে কপিলমুনি-কানাইদিয়া খেয়াঘাট পার হয়ে ইজাবাইক যোগে কপিলমুনির উদ্দেশ্যে রওনা হয় ।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পূর্ব থেকে অবস্থান নেওয়া ফাঁড়ি পুলিশের একটি টিম তাদের গতিরোধ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে যাত্রীবেশে থাকা দু’ জনের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয় ।
এরপর ইজিবাইক চালকসহ বাকী এক জনকে তল্লাশির একপর্যায়ে ইজিবাইক চালকের কাছ থেকে একটি পলিথিন ব্যাগে মোড়ানো ১২ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলম বলেন, মাদকের উপর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি-কানাইদিয়া খেয়াঘাট সংলগ্ন কালীবাড়ী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইজিবাইক চালক ফারুক সরদার ও প্রশান্ত দাশ নামের দু’ জনকে ১২ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার কাছে থাকা ইজিবাইকটিও জব্দ করা হয়। তবে যাত্রীবেশে থাকা দু’ জনের মধ্যে মাদকের সাথে জড়িত অপর একজন পালিয়ে যেতে সক্ষম হশ।
এ ব্যাপারে পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত তুষার কান্তি দাস বলেন সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে।




















