ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন:সভাপতি আসলাম সম্পাদক সেলিম নির্বাচিত

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১১:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭৮ বার পঠিত

উৎসবমুখর পরিবেশে খুলনার পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন নায়েবের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়বুর রহমান, ইনামুল হক সজল, জেলা সদস্য সুলতান মাহমুদ, মল্লিক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এস এম ইমদাদুল হক।

দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত হলেন যারা সভাপতি পদে আসলাম পারভেজ ছাতা প্রতিকে ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিরাজুল ইসলাম চেয়ার প্রতীকে ১৯৪ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ হাতি প্রতীকে ৪২২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা লাকি পেয়েছেন ১৬৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে দুই জন নির্বাচিত হয়েছেন ১ম শেখ রুহুল কুদ্দুস মই প্রতিকে ৩৭৯ ভোট, ২য় মনিরুল ইসলাম মন্টু কলস প্রতিকে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহর আলী ফুটবল প্রতিকে পেয়েছেন ১৭০ ভোট।

পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৯৮ জন ভোটারের মধ্যে ৫৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি সম্পাদক সাংগঠনিক পদ ৩৩ ভোট নষ্ট ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

নির্বাচন পরিচালা কমিটির দায়িত্ব পালন করেন এ্যাড চৌধুরী আব্দুস সবুর,এ্যাড তফসিরুজ্জামান, এ্যাড মাসুদ করিম, জিএম মিজানুর রহমান, এ্যাড হবিবুর রহমান মালী।

পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন:সভাপতি আসলাম সম্পাদক সেলিম নির্বাচিত

আপডেট সময় : ১১:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫