ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশার পদ্মায় নৌকা ডুবিতে ১৫ জন উদ্ধার, নিখোঁজ-১

মো: শামীম হোসেন, পাংশা (রাজবাড়ী) :
  • আপডেট সময় : ০৬:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ২৫৪ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ জনকে উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় মো.আব্দুল কুদ্দুস (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের চরপাড়া গ্রামের পদ্মা নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মো. আব্দুল কৃদ্দুস মন্ডল ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়,নিখোঁজ আব্দুল কুদ্দুস মন্ডল প্রতিদিনের ন্যায় পদ্মার চরে তার নিজ জমিতে কৃষি কাজের জন্য যাচ্ছিলেন। একটি নৌকায় ১৬ জন কৃষক যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে পদ্মার চরের মাঝামাঝি গেলে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সবাই চিৎকার করলে স্থানীয়রা ঘাট থেকে নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। আব্দুল কুদ্দুস তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে পারেনি স্থানীয়রা। পরে তারা পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ডুবে যাওয়া নৌকায় থাকা মো.নান্নু মল্লিক জানান, আমারা সবাই চরপাড়া বেড়িবাধ ঘাট থেকে কাজের উদ্দেশ্যে পদ্মার চরে যাচ্ছিলাম। ঘাটের একটু দুরে আসলে পানির ঢেউয়ে নৌকায় পানি উঠে তলিয়ে যায়। পরে ঘট থেকে দুইটি নৌকা এসে আমাদের উদ্ধার করে।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন অফিসার রয়েল আহম্মেদ জানান,সকাল ১০ টার দিকে সংবাদ পাই। পরে ফরিদপুর থেকে আমাদের দুই জন ডুবুরি এসে বেলা ১২ টা থেকে উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে।

পাংশার পদ্মায় নৌকা ডুবিতে ১৫ জন উদ্ধার, নিখোঁজ-১

আপডেট সময় : ০৬:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩