ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাংশায় সড়ক নির্মাণে নিম্ন মানের সামগ্রী দেখে এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২১২ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় সড়ক নির্মাণে নিম্ন মানের সামগ্রী দেখে ক্ষোভ প্রকাশ করেছে এলাকা বাসী।
ভালো নির্মাণ সামগ্রীর পাশা-পাশি নিম্ন মাণের সামগ্রী রাখা হয়েছে বলে স্বীকার করেছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। তবে নির্মাণ সামগ্রী নি¤œমাণের না বলে দাবি করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান।

জানা যায়, পাংশা উপজেলা প্রকৌশল অধিদপ্ত (এলজিইডি) অধিনে উপজেলার কলিমহর ইউনিয়নের দুরশুনদিয়া গ্রমের তোতার মোড় থেকে এতেম মাস্টারের বাড়ি পর্যন্ত ১১০০ মিটার কাচা সড়ক, পাকা করণের কাজ চলমান রয়েছে। কয়েক দিন আগে কাজটি শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। সম্প্রতি সড়কটি নির্মাণের
জন্য ১১০০ মিটার সড়কে পাশ দিয়ে নির্মাণ সামগ্রী ইটের খোয়া ফেলেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। উক্ত নির্মাণ সামগ্রী অতি নিম্ন মাণের সামগ্রী দাবী করে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সড়কটি নির্মাণের জন্য কয়েক দিন ধরে ইট ভাঙা হচ্ছে। ১১০০ মিটার সড়কের বিভিন্ন জায়গাতে ইট ভেঙে খোয়া বানানো হচ্ছে। সেই সকল খোয়ার পাশে গতকাল পুরাতন খোয়া এনে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। পুরাতন সেই খোয়াগুলো সম্পুর্ণ মাটির দলা। হাত দিয়ে ডলা দিলেই ভেঙে গুড়ো হয়ে যাচ্ছে। এই নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করা হলে অল্প দিনের মধ্যে সড়কটি ভেঙ্গে যাবে বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাকির হাসান বলেন, বিষয়টি অবগত হয়েছি। আজ সকালে আমি সরেজমিনে গিয়ে দেখেছি। নতুন খোয়ার পাশাপাশি কিছু পুরাতন বালু মিশ্রীত খোয়া দেখেছি। বালু মিশ্রীত খোয়াগুলো নিম্ন মানে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে ইতি মধ্যে খোয়াগুলো দ্রুত অপসারণ করতে বলা হয়েছে।
সংস্কার কাজের নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠানে নাম, কত টাকা বরাদ্দ সহ বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে উক্ত কাজের ফাইল নেই।

এই মুহুর্তে কিছু বলতে পারছি না। তবে কাজটি করছে উপজেলা চেয়ারম্যানের ভাই ইদ্রীস মন্ডল।ইদ্রীস মন্ডল বলেন, কাজটি করার রাজবাড়ীর রাজা এন্ড কং নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়। কাজটি আমি করছি। নিম্ন মাণের সামগ্রী বিষয়ে তিনি বলেন, আমাদের মৃগী সড়কে এলজিইডির একটি প্রজেক্টের কাজ করেছি। সেখানকার কিছু মাল এই সড়কে এনে রেখেছি। মালগুলো নিম্ন মানের না। থানা ইঞ্জিনিয়ার আমাকে বলেছে, এই মাল নিয়ে সবাই কমপ্লেন জানাচ্ছে এই মাল ব্যবহার করার দরকার নেই। আমিও তাকে কথা দিয়েছি ওই মাল আমি ব্যবহার করব না।

পাংশায় সড়ক নির্মাণে নিম্ন মানের সামগ্রী দেখে এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ

আপডেট সময় : ০৭:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩