পাংশায় মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ১০:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৮৭ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় প্রথমবারের মত মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। পাংশা ক্রিকেট একাডেমীর আয়োজনে শনিরার (১ফেব্রুয়ারী) পাংশা সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মরহুম আব্দুল আজিজ সরদারের ভাই মো.শওকত আলী সরদারের সভাপতিত্বে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সাইফুজ্জামান তুহিন প্রমূখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী সাইফুজ্জামান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন,পাংশা পৌরসভার সাবেক মেয়র মোছা. সেরিনা আজিজ, উপজেলা সমবায় কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ,কে,এম মনোয়ারুল হক, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এনামুল হক (সুজন), পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: সেলিম মিয়া, সদস্য সচিব খোকন মিয়া প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফরিদপুর ক্রিকেট স্কুল ও কুষ্টিয়া তাথৈ তাহিয়া ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করেন।




















