সংবাদ শিরোনাম ::
পাংশায় নসিমনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধা নারীর
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৮৭ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের দত্তের বাজারে নসিমনের ধাক্কায় ছিবারন (৭০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছিবারন উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভুরকুলিয়া গ্রামের আসমত মোল্লার স্ত্রী।
স্থানীয়রা জানান,সকালে দত্তের বাজারের পূর্বপাশে একটি স্যানিটারি দোকান থেকে বের হয়ে রাস্তায় উঠলে পাট্টাগামী মালবোঝাই একটি নসিমন ছিবারনকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই নসিমনের চালক দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, “সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”



















