পাংশায় ঝাড়ু হাতে কর্মকর্তাদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও
- আপডেট সময় : ০৬:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৮০ বার পঠিত

“এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই”স্লোগনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে মশক নিধন, জলাবদ্ধতা নিরশন, প্লাস্টিকের ব্যবহার পরিহার ও পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা।
উপজেলা প্রশাসন ও পাংশা পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ কর্য্দক্রম শুরু করেন তিনি। এ সময় পাংশা পৌরসভার ৮-১০ জন পরিচন্নতাকর্মীও এ পরিস্কার-পরিছন্নতা কাজে অংশগ্রহণ করেন।
জানা যায়, উপজেলা পরিষদের কয়েকটি দপ্তরের আশপাশ দিয়ে ময়লা আবর্জনা ও আগাছায় নোংরা হয়েছিলো। উপজেলা পরিষদ দত্বরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্য্।ক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা জানান, ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি পাংশা উপজেলায় যোগদান করেন। যোগদানের পর উপজেলার সকল দপ্তর পরিদর্শন করেন। পরিদর্মনের সময় কয়েকটি দপ্তরের আশপাশে ময়লা আবর্জনা ও আগায় লক্ষ করেন। পরে উপজেহলা পরিষদ চত্বর পরিস্কার-পরিছন্নতা রাখতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্য্রক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) খোয়াজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ কর্য্রক্রমে অংশগ্রহণ করেন।




















