ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাংশায় ঘুরে গেলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা আমিনুল হক

মো:বাপ্পারাজ খান,পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৪৩ বার পঠিত

রাজবাড়ীর পাংশা ঘুরে গেলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি পাংশায় পৌঁছালে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তিনি পৌর শহরের দরগাতলায় হযরত শাহজুঁই-এর মাজার শরীফ জিয়ারত করেন।

এরপর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর দাখিল মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারাপুর মডেল ঈদগাহ ও গোরস্থান ময়দানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর রশীদের মরহুম বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজবাড়ী জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, পাংশা উপজেলা বিএনপি’র সভাপতি মো. চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপি’র সভাপতি মো. লুৎফর রহমান,পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে তিনি পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে।

পাংশায় ঘুরে গেলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা আমিনুল হক

আপডেট সময় : ০৯:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫