ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় কৃষি জমিতে ইটভাটা, প্রকাশ্যে পুড়ছে কাঠ

মো: শামীম হোসেন - পাংশা (রাজবাড়ী) :
  • আপডেট সময় : ০২:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ২৬৫ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় ইটভাটায় প্রকাশ্যে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। দিন দিন কৃষি জমি চলে যাচ্ছে ভাটা মালিকদে দখলে। ইটভাটায় মাটিবাহী ভারী যাব চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক।
ইটভাটার ধোয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। এসব দেখার কেউ নেই বলে জানায় স্থানীরা। তবে ব্যবস্থা নেওয়ার পরিবেশ অধিদপ্তরের।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলা মোট ১৫-১৭ টি ইটভাটা রয়েছে। এর মধ্যে কয়েকটি বন্ধ রয়েছে। বেশিরভাগ ভাটাই চালু রয়েছে। প্রায় প্রতিটি ভাটার পাশেই রয়েছে কৃষি জমি। অধিকাংশ ভাটায় কয়লা দিয়ে ইট পুড়ালেও কয়েকটি ভাটায় প্রকাশ্যে পুড়ানো হচ্ছে কাঁঠ। ভাটার বৈধ কাগজপত্র আছে বলে দাবি করলেও, তা দেখাতে পারেননি ভাটার মালিকপক্ষরা। তাদের দাবি ভাটায় কাঠ পুড়ানোর ঘটনা নতুন না, বিষয়টি প্রশাসন জানে।

উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের ভাটা এলাকার এক কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের এলাকায় কোন ইট ভাটা ছিলো না। তিন বছর হলো এখানের কৃষি জমিতে একটি ভাটা হয়েছে। ধিরে ধিরে আমাদের কৃষি জমিতে ফসল কমতে শুরু করেছে। ভাটার মালিক অনেক কৃষি জমিও নিয়ে নেছে।

বাহাদুরপুর ইউনিয়নের ভাটা এলাকার মো. কমির নামের এক ব্যক্তি জানান, দুইটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে কিভাবে ইটভাটা চলে তা আমাদের জান নেই। ভাটায় প্রকাশ্যে কাঠ পুড়িয়ে পরিবেশ দূষিত করা হচ্ছে। দেখার কেউ নেই।

যশাই ইউনিয়নের ভাটা এলাকার স্থানীয়রা জানায়, ভাটায় মাটিবাহী ভারী যান চলাচলের কারণে এলাকার রাস্তাগুলো ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনের কোন নজর নেই।

এ বিষয়ে উপজেলা পরিবেশ ও বন বিভাগে গেলে কাউকে পাওয়া যায়নি। উপজেলা পরিবেশ ও বন বিভাগের কর্মকর্তা আজিজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. হারুন অর রশিদ জানান, রাজবাড়ী জেলা সদর, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। পাংশা উপজেলার ইটভার বিষয়ে ইতিমধ্যে অবগত হয়েছে।

অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

পাংশায় কৃষি জমিতে ইটভাটা, প্রকাশ্যে পুড়ছে কাঠ

আপডেট সময় : ০২:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪