ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাংশায় কৃষকের পাঁকা ধান কেটে দিলো ছাত্রলীগ

মো:শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ২৮৭ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় কৃষকের ধান কেটে দিলেন উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (৯মে) সকাল ৮ টা দিকে পাংশা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মৈশালা মৈত্রডাঙ্গী মাঠ থেকে কৃষকের পাঁকা ধান কাটেন তাঁরা।

জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সরদারের উদ্যোগে উপজেলার ছাত্রলীগের একাধিক কর্মী ও সহযোগীদের সাথে নিয়ে কৃষকের ধান কাটেন। এ সময় মৈত্রডাঙ্গী গ্রামের মো. সিরাজ শেখের ৭২ ও মো. মিলন শেকে ১০ শতাংশ জমির পাঁকা ধান কেটে দেন তিনি।

মো. সিরাজ শেখ বলেন, আমি এই এলাকার একজন দরিদ্র কৃষক। আজ আমার ৭২ শতাংশ জমির পাঁকা ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ। ধান কেটে মাথায় করে নিয়ে মাড়াই করার স্থানে পৌছে দিয়েছে। এই ধান কাটতে আমার প্রায় ৫-৬ হাজার টাকা খরচ হতো। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজার উদ্যোগে এই ধান কাটা হয়েছে। আমার খুব উপকার হয়েছে। উপজেলা ছাত্রলীগের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ছাত্রলীগের ধান কাটা দেখে স্থানীয় কয়েকজন কৃষক এগিয়ে আসেন। এ সময় স্থানীয় ফিরোজ মল্লিক নামের একজন কৃষক বলেন, এরা একটি ভালো কাজ করেছে, বেটার কাজ করেছে। আমি খুব খুশি হয়েছি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সরদার (রেজা) বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে ও বাংলাদেশ ছাত্রলীগ ও আমাদের রাজনৈতিক অভিভাবক রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের নির্দেশনায় এই ধান কাটার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগকর্মী ও আমাদের সহযোগীদের সাথে নিয়ে ধান কাটা শুরু করেছি। আজ মৈত্রডাঙ্গী মাঠের দরিদ্র দুই কৃষকের ৮২ শতাংম জমির পাঁকা ধান কেটে দিয়েছি। এই ধান কাটা কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, বিষয়টি আমি সুনেছি। এ মৌসুমে ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে ধান চাষ করেছে কৃষক। এর মধ্যে অনেক দরিদ্র কৃষক রয়েছে। উপজেলা ছাত্রলীগ একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের এই ধান কাটা অব্যাহত থাকলে পাংশার দরিদ্র কৃষক উপকৃত হবে। উপজেলা ছাত্রলীগের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

পাংশায় কৃষকের পাঁকা ধান কেটে দিলো ছাত্রলীগ

আপডেট সময় : ০৪:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩