জাটকা সংরক্ষণে দৌলতদিয়া নৌ পুলিশের বিশেষ অভিযান
পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযান: ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ, ১ জেলে আটক
- আপডেট সময় : ০৬:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৫৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে
দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে এক লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার এবং ০১ জন আটক।
এই অভিযানে প্রায় ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যা পরবর্তীতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার (১১ মে) এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
দৌলতদিয়া নৌপুলিশ সুত্রে জানাযায়, আজ সোমবার সকালে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই অলক মজুমদার, এএসআই মোঃ জামাল উদ্দিন ভূইয়া এবং সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া – পাটুরিয়াগামী ফেরি ও লঞ্চ চলাচল এর রুটে কারেন্ট জাল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেই লক্ষে সারাদিন ব্যাপী পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ-সময় নদী থেকে প্রায় ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং একজনকে আটক করা হয়।
আটককৃত জেলে মোঃ মাসুদ প্রামাণিক (২০) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজী পাড়ার মোঃ শহিদ কাজীর ছেলে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ইলিশ সম্পদ রক্ষা এবং জাটকা সংরক্ষণে সরকারের এই কর্মসূচি সফল করতে তারা বদ্ধপরিকর। অভিযানের সময় কারেন্ট জাল পেতে মাছ ধরা অবস্থায় হাতেনাতে আটক করা হয় আসামিকে। আটককৃত জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা প্রক্রিয়াধীন।




















