ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পদ্মা নদী থেকে অবৈধ দুই হাজার কারেন্ট জাল উদ্ধার

সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ১২৭ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি ইন্জিন চালিত নৌকা উদ্ধার করেছে উপজেলা নৌপুলিশের একটি দল। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছে নৌপুলিশ ফাড়ির পরিদর্শক ( নি:) জে,এম সিরাজুল কবির।
নৌপুলিশ ফাড়ির পরিদর্শকের বরাত দিয়ে জানানো হয়,  উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কুশিহাটার চর হতে একটি ইন্জিনচালিত ট্রলার ও কারেন্ট জালসহ দুইজন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা উপজেলার বেপারী পাড়ার মো: আলতাফ হোসেন (৩৫) মো: আজাদ খা(৩৪) মো: রফিকুল খা (৩০) মো: আতোয়ার বেপারী (৩৫)।
তাদের কাছ থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল ও দুই লক্ষ টাকা মুল্যের একটি ইন্জিন চালিত নৌকা উদ্ধার করা হয়। পরে আজ সকালে  দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ি এলাকায় অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে গোয়ালন্দ দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির পরিদর্শক (নি:) জে, এম সিরাজুল কবির বলেন, ‘নদীতে অবৈধ কারেন্ট জাল  বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্বেও এলাকার কতিপয় অসাধু জেলে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তারা অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশসহ অন্যান্য মাছ শিকার করে আসছিল। তাদের ধরে  মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পদ্মা নদী থেকে অবৈধ দুই হাজার কারেন্ট জাল উদ্ধার

আপডেট সময় : ০৪:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩