ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পটল-করলায় স্বস্তি, আলুর দামে অস্বস্তি

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯১ বার পঠিত

দিনাজপুরের হিলিতে কমেছে আলু ছাড়া সবধরনের সবজির দাম।  ৮০ টাকা কেজি দরের করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। ৪০ টাকা কেজি দরের পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। ক্রেতারা বলছেন, এখন সবজি কিনে একটু স্বস্তি পাচ্ছেন। এক সপ্তাহ আগেও  (১৭ সেপ্টেম্বর) প্রতিকেজি করলা বিক্রি হয়েছে ৮০ টাকা দরে। পটল বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে। আর ২৪ সেপ্টেম্বর প্রতিকেজি করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে হিলি বাজারে সবজি কিনতে আসা মো. জয়নাল আবেদিন বলেন, ‘এ সপ্তাহে কাঁচা সবজি কিনতে এসে একটু স্বস্তি পাচ্ছি। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে। তবে আরও একটু কমলে সাধারণ ক্রেতাদের জন্য ভালো হতো।’ 

আরেক ক্রেতা মো. আকরাম হোসেন বলেন, ‘প্রায় সবজির দাম কমলেও আলুর দাম কমেনি। ৬ মাস ধরে ৬০ টাকা দরেই আলু বিক্রি হচ্ছে। ’

আকরাম হোসেন আরও বলেন, ‘করলা, পটল, পুইশাক, লাইয়ের দামও কমেছে। আগে প্রতি আঁটি পুইশাক ২০ টাকা করে বিক্রি হয়েছে। আর আজ বিক্রি হচ্ছে ১০ টাকা আঁটি দরে। ৫০ টাকা দরের পিস লাউ বিক্রি হচ্ছে ৩০ টাকা পিস দরে।’ 

হিলি বাজারের সবজি বিক্রেতা মো. হাসমত আলী বলেন, ‘আমরা তো কৃষকদের কাছ থেকে পাইকারি কিনে খুচরা বিক্রি করি। গেলো মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রতিকেজি করলা ৭০ টাকা দরে কিনে ৮০ টাকা দরে বিক্রি করেছি। এ সপ্তাহে ৫০ টাকা কেজি দরে কিনে ৬০ টাকা দরে বিক্রি করছি। পটল ৩০ টাকা কেজি দরে কিনে ৪০ টাকা দরে বিক্রি করেছি। আর আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রতিকেজি পটল ২৫ টাকা দরে কিনে ৩০ টাকায় বিক্রি করছি।’ বাজারে সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে বলে জানান তিনি।

ট্যাগস :

পটল-করলায় স্বস্তি, আলুর দামে অস্বস্তি

আপডেট সময় : ০৮:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪