ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পঞ্চগড়ে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৪:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৮৩ বার পঠিত

Oplus_131072

২০২৫-২৬ অর্থবছরে রবি ও খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় পঞ্চগড়ে ৭ হাজার ৩৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবীসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনার আওতায় এক হাজার সরিষা চাষি, ৫ হাজার ৫০০ গম চাষি, ৩০ জন শীতকালীন পেঁয়াজ চাষি এবং ৮০০ জন চিনাবাদাম চাষিকে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে।

কৃষি কর্মকর্তারা জানান,সরকারের লক্ষ্য হচ্ছে প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা এবং স্বাবলম্বী করে তোলা। আগামীতেও কৃষকদের পাশে থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ।

ট্যাগস :

পঞ্চগড়ে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপডেট সময় : ০৪:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫