ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নেই লম্বা লাইন, নেই জনসমাগম জাতীয় স্মৃতিসৌধে

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০১:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৪২৩ বার পঠিত

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপনে জাতীয় স্মৃতিসৌধে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে গণপূর্ত বিভাগ।

দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধ বেদীতে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

প্রতি বছর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর স্মৃতিসৌধ চত্বরে লাখ লাখ মানুষের সমাগম ঘটলেও এ বছর তার উল্টো চিত্র দেখা যায়। অর্থাৎ সকাল থেকে ফাঁকা জাতীয় স্মৃতিসৌধ।

সরেজমিনে দুপুর ১২টার পর্যন্ত পুরো স্মৃতিসৌধ চত্বরটি ফাঁকা অবস্থায় দেখা যায়। প্রতি বছরের ন্যায় এবার আর শহীদ বেদীতে ফুল দিতে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে না। এমনকি বেশ কয়েকবার শহীদ বেদী পুরো জনশূন্য অবস্থায় দেখা যায়।

স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, মূলত রমজান মাস আর তীব্র রৌদের কারণে এ বছর জন সমাগম কম হয়েছে।

প্রসঙ্গত যে, প্রতি বছরের ন্যায় এ বছরও শ্রদ্ধা জানাতে আসা মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। যা পুলিশ কন্টোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারীতে থাকবে। এছাড়াও নেয়া হয়েছে কয়েকস্তরের নিরাপত্তা। এর বাহিরে এ বছর ড্রোন দিয়ে স্মৃতিসৌধ এলাকার সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে পুলিশ।

ট্যাগস :

নেই লম্বা লাইন, নেই জনসমাগম জাতীয় স্মৃতিসৌধে

আপডেট সময় : ০১:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪