ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নুরাল পাগলার লাশে খড়ি দেওয়া যুবক গ্রেফতার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় নজরুল মন্ডল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার নজরুল মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকারপাড়া আব্দুস সামাদ মন্ডলের ছেলে। তিনি নুরাল পাগলার লাশে খড়ি দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব।
তিনি জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, নজরুল মন্ডল নুরাল পাগলার লাশ পোড়ানোর জন্য খড়ি দিচ্ছেন। ওই ভিডিওর ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নুরাল পাগলার দরবারের ভক্ত নিহত রাসেল মোল্লার পিতা আজাদ মোল্লার দায়ের করা হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানোর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপর আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরও জানান, নুরাল পাগলার দরবারে হামলা ও হত্যার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা চালায় একদল মানুষ। এ সময় ভক্ত রাসেল মোল্লা হামলাকারীদের প্রতিহত করতে গেলে গুরুতর আহত হন। পরে ফরিদপুরে নেওয়া হলে তার মৃত্যু হয়।
নুরাল পাগলের লাশ পোড়ানো, হত্যাকাণ্ড ও লুটপাটের ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন, যেখানে ৩৫০০-৪০০০ জনকে আসামি করা হয়। এ মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নুরাল পাগলার লাশে খড়ি দেওয়া যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫