ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নিখোঁজের ২ দিন পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

মেজবা মুহিব তাহসিন- রংপুর:
  • আপডেট সময় : ১২:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ২২৭ বার পঠিত

রংপুরের পীরগাছায় নিখোঁজের দুই দিন পর ২য় শ্রেনীর ছাত্রী উম্মে হাবিবা নামে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চালুনিয়া বিলের একটি পুকুর থেকে তার মরেদহ উদ্ধার করা হয়।

উম্মে হাবিবা উপজেলার চালুনিয়া পানাতিপারা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে।

পু্লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উম্মে হাবিবা। এরপর সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। আজ সোমবার সকালে বাড়ির পাশের চালুনিয়া বিলের একটি পুকুরে শিশু উম্মে হাবিবার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিখোঁজের ২ দিন পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

আপডেট সময় : ১২:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪