ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

নিখোঁজের পাঁচ দিন পর যুবকের মাথা উদ্ধার

মোঃশাহাদাত হোসাইন-শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ৪০৮ বার পঠিত

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর পরিবার ও গ্রামবাসী মিলে শিপার হাওলাদার (২২) নামের এক যুবকের মাথা ও পরিধেয় প্যান্ট উদ্ধার করেছে।

রবিবার ১ অক্টোবর সকালে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতলা বন থেকে এসব উদ্ধার করা হয়। ঘটনাস্থলে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখে উদ্ধারকারীদের ধারনা সে বাঘের আক্রমনে নিহত হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) এসএম আশিকুর রহমান ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন তালুকদার জানান, বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের পুত্র গত ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে শিপার বনে মাছ ধরতে যায়। কিন্তু সারাদিনেও ফিরে না আসায় উৎকণ্ঠায় পড়েন পরিবারের লোকজন। রবিবার সকালে পরিবারের লোকজনসহ শতাধিক গ্রামবাসী বনে তল্লাশি শুরু করে। পরে, সকাল ৮টার দিকে বনের তুলাতলা নামক স্থান থেকে শিপারের মাথা ও রক্তমাখা প্যান্টটি পাওয়া যায়।

পূর্ব সুন্দরবনের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা (এসও) মো. রবিউল ইসলাম জানান, বনের তুলাতলা নামক স্থান থেকে শিপার নামে এক যুবকের মাথা উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে, বাঘের আক্রমনেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বনে নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
শরণখোলা, বাগেরহাট।

নিখোঁজের পাঁচ দিন পর যুবকের মাথা উদ্ধার

আপডেট সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩