ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নিখোঁজের তিন দিন পরও খোঁজ মেলেনি রেদোয়ানের

মো: নুরুল ইসলাম- সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৬৪ বার পঠিত

Oplus_0

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি গ্রামের বাসিন্দা সৌদী আরব প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে শেখ রেদোয়ান(২৭) নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্বজনেরা চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন পার করছেন।
নিখোজ রেদোয়ান গাজীপুরে একটি বেসরকারী কলেজের বি,এস,সির শিক্ষার্থী বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বুধবার বিকেল ৫ টার সময় রেদোয়ান মটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের বাড়ি-ঘরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যাবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে।

এ ঘটনায় নিখোঁজ শেখ রেদোয়ানের মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে,যার নম্বর ৫৪৯। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেখ রেদোয়ানের নিখোঁজের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানানো হয়েছে।

নিখোঁজের তিন দিন পরও খোঁজ মেলেনি রেদোয়ানের

আপডেট সময় : ০১:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫