নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
- আপডেট সময় : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ২৪৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।শনিবার(৩১মে) সকালে নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের এক কর্মী সম্মেলনে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নাসিরনগর উপজেলা শাখার সভাপতি হিসেবে মাওলানা মোহাম্মদ মাজহারুল করিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফীকে অনুমোদন দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আল আমিন এবং সদস্য সচিব মাওলানা কাজী ইয়াহ ইয়া মাছউদের স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি এ কর্মী সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
মাওলানা মোহাম্মদ মাজহারুল করিমের সভাপতিত্বে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এমএ হান্নান।ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফীর সঞ্চালনায় এ কর্মী সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের আহবায়ক মাওলানা আল আমিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মো. ইসহাক মিয়া, মাওলানা মো.তরিকুল ইসলাম,হাফেজ মাওলানা রশিদ আহমেদ ও মাওলানা ওবায়দুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।



















