ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

নারী জাগরণের অগ্রদূত- আরিফা বেগম

শাহাবুল আলম- ফরিদপুর:
  • আপডেট সময় : ০৭:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ৫১১ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন নারী জাগরণের অগ্রদূত আরিফা বেগম।

১৫ফেব্রুয়ারী বুধবার সদর উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে এসে জনগণের মনোনীত প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা যায়, তিনি এই এলাকার নারীদের সংগঠিত করে সমিতি গঠনের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা প্রদানে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।

বিভিন্ন সময় সেলাই প্রশিক্ষণ, কৃষি প্রশিক্ষণ কর্মশালা , বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা প্রদানে একজন অগ্রণী সৈনিকের ভূমিকা পালন করেছেন।

এলাকার মানুষের জন্মনিবন্ধন সনদ সচেতনতা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, নাগরিকের অধিকার বুঝিয়ে দেওয়া এবং নির্যাতিত নারীদের পক্ষে অবস্থান নেওয়া ছিল তার নিত্যদিনের কাজ।

গণ মানুষকে ভালবেসেছেন তিনি, গণমানুষ তাকে ভালোবেসে নাম দিয়েছেন এই এলাকার নারী জাগরণের অগ্রদূত।

নারী জাগরণের অগ্রদূত আরিফা বেগম গন মাধ্যমকে জানান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে বিজয়ী হলে বাল্যবিবাহ রোধ, জন্ম ও মৃত্যু সনদ সচেতনতা বৃদ্ধি, নারীর অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সামাজিক দ্বন্দ্ব নিরসন, বেকার যুবক-যুবতীদেরকে আত্মনির্ভরশীল করতে কৃষি সহ বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে কাজে যোগদানে উৎসাহ প্রদান, নারী নির্যাতন প্রতিরোধসহ সকল কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করবেন।

ট্যাগস :

নারী জাগরণের অগ্রদূত- আরিফা বেগম

আপডেট সময় : ০৭:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩