নান্দাইলে মসজিদ ও ইমামদের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ৩৫২ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে বঙ্গবন্ধু নৌকার সমর্থক গোষ্ঠী আয়োজিত নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ৩০ টি মসজিদ ও ইমামদের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে নান্দাইল চৌরাস্তা চত্বর প্রাঙ্গনে সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার-প্রচারণা নিয়ে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের সকল মসজিদ ২ হাজার ও ইমামদের ১ হাজার টাকা নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাএডভোকেট আব্দুল ওয়াদুদ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক উপদেষ্টা গাজীপুর মহানগর আওয়ামীলীগ ১৫৪- ময়মনসিংহ -৯ নান্দাইল আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু নৌকার সমর্থক গোষ্ঠী নান্দাইল উপজেলা শাখা রাজকাঞ্চন রেজা বঙ্গবন্ধু নৌকার সমর্থকগোষ্ঠীর উপদেষ্টা মন্ডলী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,বি এস সি আব্দুল হালিম সাদেক নান্দাইল প্রেসক্লাব সভাপতি এনামুল হক বাবুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু রায়হান আবদী অনুষ্ঠান শেষে চন্ডীপাশা ইউনিয়নের সকল মসজিদের সভাপতি ও ইমামদের নগদ অর্থ প্রদান করেন। সার্বিক অর্থায়নে আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার কল্যাণ স্ট্রাস্ট।
প্রধান অতিথি নান্দাইল উপজেলায় ভূমিহীনদের ৪০ টি পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।অনুষ্ঠান শেষে সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন আবু রায়হান আবদী,খতিব হালিউরা জামে মসজিদ।
এসময় মসজিদের ইমাম ও সভাপতি, আমন্ত্রিত অতিথি বৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



















