নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের চারজনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৩৩২ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শিশুসহ এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা পূর্বপাড়া গ্রামে আজ ৩০ ডিসেম্বর শনিবার দুপুর ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
ঘোষপালা গ্রামের জামাল উদ্দিন অটোরিকশা চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানায়, আজও জামাল উদ্দিন নিজ ঘরে অটোরিকশা চার্জ দেন। দুপুর ৩টার দিকে ঘর থেকে তা আনতে গেলে অটোরিকশা থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। জামাল উদ্দিন চিৎকার দিলে তাঁর মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিনিদের ধরলে তিনিও ঘটনাস্থলেই মারা যান। স্হানীয় এলাকাবাসী চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান , প্রতিদিনের মত অটোরিকশা চার্জ দেওয়া ছিল, সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। জামাল উদ্দিন অটো বের করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক পরিবারের চারজনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। বিষয়টি খুবই মর্মান্তিক হৃদয়বিদারক।



















