নান্দাইলে জাতীয় সাংবাদিক সংস্থা কমিটি গঠন। রন্জু সভাপতি মোখলেছ সম্পাদক নির্বাচিত
- আপডেট সময় : ০৫:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ৩১৬ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় সাংবাদিক সংস্থা নান্দাইল উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
১ লা জানুয়ারি সোমবার বিকালে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে নান্দাইল উপজেলা শাখার সভাপতি মো:ইলিয়াস উদ্দিন ফকির রন্জু (দৈনিক জনবানী) সাধারণ সম্পাদক মো: মোখলেছুর রহমান (দৈনিক গণমুক্তি ও ময়মনসিংহ প্রতিদিন) প্রতিনিধি সহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
১লা জানুয়ারি সোমবার বিকেলে নান্দাইল চন্ডীপাশা নতুন বাজার জাতীয় সাংবাদিক সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নান্দাইল উপজেলার নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পদকের হাতে জাতীয় সাংবাদিক সংস্থার ৫সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ আকরাম হোসেন ও সদস্য সচিব শেখ জহিরুল ইসলামের সাক্ষরিত এই কমিটি তুলে দেন সংগঠনের আজীবন সদস্য মোঃ নিজাম উদ্দিন লিটন।
নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন (দৈনিক জবাবদিহি) যুগ্ম সাধারণ সম্পাদ এস এইচ কাইয়ুম (দৈনিক জনতা ঈশ্বরগঞ্জ ও রূপান্ত বাংলা স্টাফ রিপোর্ট) সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম (বাংলাদেশ বুলেটিন) কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম (প্রতিদিনের কাগজ) মহিলা বিষয় সম্পাদিকা ইসমত আরা বেগম (দৈনিক অর্থনীতি) প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (দৈনিক এই বাংলা) কার্যনির্বাহী সদস্য মোঃ ইউসুফ আকন্দ মজিবুর রহমান (আজকের খবর) ও মোঃ হুমায়ুন কবির (যায়যায়দিন) সদস্য শাহ্ জসিম উদ্দিন( দৈনিক কন্ঠস্বর) , মোঃ হৃদয় হাসান (দৈনিক কলম যোদ্দা) ও শাজাহান কবীর (ঢাকার টাইমস) সহ প্রমুখ উপস্থিত ছিলেন।



















