ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইলে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে মাদ্রাসা পড়ুয়া ছাত্রের আত্মহত্যা

মোঃ মোখলেছুর রহমান-নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৬:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২২৮ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে গলায় রশি লাগিয়ে ফাঁসিতে ঝুলে আরিফুল ইসলাম (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে। উপজেলার১৩ নং চর বেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামের নুরুল উলুম কওমি মাদ্রাসায় ৫ আগষ্ট শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

মাদ্রাসা, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আরিফুল হক শুক্রবার (৪ আগষ্ট ) রাত সাড়ে ১০ টায় পড়া শেষ করে অন্যান্য ছাত্রদের সাথে দ্বিতীয় তলায় ঘুৃমাতে যায়।সকল ছাত্র ফজরেরর নামাজ আদায় করে সকাল ৬ টায় যখন পড়তে বসে তখন আরিফুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি।

এমতাবস্থায় আরিফুলের খোঁজ করতে মাদ্রাসার ৩য় তলার মিনারে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান ছাত্ররা। মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক জাকারিয়া সিদ্দিকি বলেন,শুক্রবার রাত সাড়ে দশটায় রাতের পড়া শেষ করে সবাই দ্বিতীয় তলায ঘুমাতে যায়।সকালে ঘুম থেকে উঠে ছাত্ররা দ্বিতীয় তলার দরজা বাহির থেকে বন্ধ পায়।অনেক চেষ্টার পর দরজা খোলে সবাই যখন ক্লাসে পড়তে যায় তখন আরিফুল ইসলামকে দেখতে না পেয়ে আমাকে জানায়।আমি তাদের খোঁজাখুঁজি করতে বলি।পরে ছাত্ররা মাদ্রাসার ৩য় তলার ছাদে গলায় রশি দিয়ে আরিফুলকে ফাঁসিতে ঝুলতে দেখে।

মৃত আরিফুল ইসলাম ত্রিশাল উপজেলার সাকুয়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আ: মালেকের ছেলে। সে চরকামটখালী নুরুল উলুম কউমী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।কোরআনের ১১তম পাড়া হেফজ সম্পন্ন করেছিল সে।আরিফুল ইসলামের পিতা আঃ মালেক বলেন, আমার ছেলের মৃত্যুর বিষয়ে আমার কোন কথা নাই।

শনিবার (৫ আগষ্ঠ) সকাল ১১ টায় সংবাদ পেয়ে মাদ্রাসার ৩য় তলার মিনার থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন নান্দাইল মডেল থানা পুলিশ।ঘটনা সত্যতা নিশ্চিত করে, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাশেদুজ্জামান রাশেদ বলেন,লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নান্দাইলে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে মাদ্রাসা পড়ুয়া ছাত্রের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩