ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইলে ইউএনওর ব্যাতিক্রম উদ্যোগ থানায় হাজতিদের জন্য বই কর্ণারের উদ্বোধন

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১০:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ১২৯ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের এক ব্যাতিক্রম উদ্যোগ থানায় হাজতিদের জন্য বই কর্ণার উদ্বোধন।মডেল থানায় হাজতিদেরকে বই পড়ার মাধ্যমে জীবন-মান আলোকিত করতে ‘বই কর্ণার” এর উদ্বোধন করা হয়েছে।

২২ এপ্রিল মঙ্গলবার নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার তাঁর নিজ উদ্যোগে হাজতিদের জন্য থানায় বই কর্ণারের শুভ উদ্বোধন করেন। স্বল্প সময়ের জন্য থাকা হাজতিরা বই পড়ে জীবনে পরিবর্তন ঘটিয়ে নিজেকে সমাজে ভালোভাবে গড়ে তুলার উৎসাহ যোগাতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান ইউএনও সারমিনা সাত্তার। তিনি বলেন, একমাত্র বই মানুষের জীবনকে আলোকিত করতে পারে, বইয়ের একটি ভালো বাক্যই বদলে দিতে পারে একটি জীবন। এখানে উপন্যাস , গল্প কবিতা ও ধর্মীয় গ্রন্থ সহ বিভিন্ন ধরেন শিক্ষনীয় বই রয়েছে। আশা করি এটি তাদের জীবনে কিছুটা হলেও কাজে লাগবে। উক্ত বই কর্ণারের উদ্বোধনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী বক্তব্য রাখেন ।

নান্দাইল বই আন্দোলনের সভাপতি সাংবাদিক এনামুল হক বাবুল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের এই ব্যাতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের পক্ষ থেকে ৫ হাজার টাকা মূল্যের বই কর্ণারে প্রদান করার ঘোষণা দেন।

নান্দাইলে ইউএনওর ব্যাতিক্রম উদ্যোগ থানায় হাজতিদের জন্য বই কর্ণারের উদ্বোধন

আপডেট সময় : ১০:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫