ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইলে অর্থাভাবে কেরোসিন দিয়ে চিকিৎসা অসহায় বারেকের পাশে বিএনপির নেতৃবৃন্দ

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৬:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ১৫৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে হতদরিদ্র অসহায় বারেকের শরীরের ক্ষত সাড়াতে কেরোসিন দিয়ে চিকিৎসা এমর্মে সংবাদ দেখে তাকে দেখতে ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।

১৯ এপ্রিল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হতদরিদ্র অসহায় আব্দুল বারেক বিছানায় শুয়ে কাতরাচ্ছে তার শরীরের দুই উরুর মাঝে ও কোমরের নীচে গা- ক্ষত সাড়াতে কেরোসিন দিয়ে চিকিৎসা করে যাচ্ছে স্রী হাফিজা খাতুন।

এই সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল রবিবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য নাসের খান চৌধুরীর নেতৃত্বাধীন ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম শিকদার খোকনের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ চরভেলামারি নদীর পাড়ে গড়ে উঠা আশ্রয়ন প্রকল্পে পশ্চিম পাশে ৫ নং ঘরের বাসিন্দা সত্তর বছর উর্ধ আব্দুল বারেককে দেখতে যান এবং শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য অর্থ নৈতিক সহযোগিতা প্রদানের কথা জানান। বিএনপির সভাপতি আব্দুস সালাম শিকদার খোকন জানান তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে আব্দুল বারেকের চিকিৎসার জন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন ।

এদিকে স্ত্রী হাফিজা বেগম জানান দীর্ঘ ১১ বৎসর যাবৎ অসুস্থ। প্রথমে বাতজ্বর হয়েছিল ঠিক মত চিকিৎসা ও যত্ন না করায় স্ট্রোক করার পর থেকে একেবারে বিছানায়।হাত পা কাঁপতে থাকে সারাক্ষণ ,পা ফুলে গেছে হাঁটতে পারে না।
আমি ময়ালে ( গ্রামে গ্রামে) সাহায্যের জন্য চলে গেলে এভাবেই পড়ে থাকে বিছানায়। অনেক সময় পশ্রাব পায়খানা করে দেয়। এখন দুই উরুর মাঝখানে ও কোমরের নীচে পেছনে গা-ক্ষতের সৃষ্টি হয়েছে। টাকা পয়সার অভাবে ক্ষত সাড়াতে চিকিৎসা করতে না পেরে কেরোসিন দিয়ে মুছে দেই ।
এভাবেই অনেক কষ্টে জীবন যাপন করতে হয়। পাশের লোকজন কিছুটা সহযোগিতা করে।ভালো চিকিৎসা নেওয়ার কথা বললে বলেন এত টাকা পয়সা কোথায় পাব। সরকারিভাবে কোন সাহায্য সহযোগিতা পাই না।

হাফিজা বেগম দেশের বিত্তবান ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তারের সাথে কথা বললে তিনি বলেন অসুস্থ বারেকের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

নান্দাইলে অর্থাভাবে কেরোসিন দিয়ে চিকিৎসা অসহায় বারেকের পাশে বিএনপির নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৬:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫