নান্দাইল কিছমত বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- আপডেট সময় : ০২:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১৯১ বার পঠিত

ময়মনসিংহ নান্দাইল কিছমত বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ‘বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা ও র্যালির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আরো উপস্থিত ছিলেন সকল সহকারী শিক্ষক ও শিক্ষাথীরা।
নিঃসন্দেহে শিক্ষকদের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, শিক্ষকদের সম্মানার্থে পৃথিবীর বহু দেশে দিনটি উদ্যাপিত হয়। বিভিন্ন দেশে শিক্ষকদের তাঁদের নিজস্ব কর্মক্ষেত্রে উল্লেখ যোগ্য অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।
এ শিক্ষক দিবস উপলক্ষে পৃথিবীর সব স্তরের সম্মানিত শিক্ষকদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও প্রাণঢালা অভিনন্দন রইল।
১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর তারিখ বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস।
দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল (Education International-EI) ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।
দিবসটি উপলক্ষে ইআই প্রতিবছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে, যা জনসচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।
এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘ভবিষ্যতের সংকট মোকাবিলায় শিক্ষকসমাজ’।



















