ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাটোরে বিএনপি নেতা বাচ্চুকে প্রকাশ্যে কুপিয়ে জখম, কোয়েলসহ ৯ জন কারাগারে

শাহিনুর রহমান সুজন- রাজশাহী:
  • আপডেট সময় : ১১:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১৪৬ বার পঠিত

নাটোরে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করার মামলায় প্রধান আসামিসহ নয় জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার (৭ জুলাই) দুপুর ২টার সময় জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে ১৪ আসামি হাজির হন।

পরে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে বিচারক মো. রওশন আলম তাদের জামিন নামঞ্জুর করে কোয়েল সহ নয়জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বাকী পাঁচ আসামির জামিন মঞ্জুর করেন।

এর আগে শনিবার দুপুরে আহত বাচ্চুর স্ত্রী পারভীন ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
 
আসামিরা হলেন- মো. রাসেদুল ইসলাম কোয়েল, কানন, রিদয়, সেলিম, সজিব, জনি, প্রিন্স, মোহন, মাহাতাব।

উল্লেখ্য, বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গত বুধবার (৩ জুলাই) সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল।

সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু তার বাসা থেকে আসছিলেন। এসময় শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। এতে তার পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়।  

জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানে আসা প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সাব্বির হোসেন চপল, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিটলুসহ ছয়জনের ওপর হামলা করা হয়।

নাটোরে বিএনপি নেতা বাচ্চুকে প্রকাশ্যে কুপিয়ে জখম, কোয়েলসহ ৯ জন কারাগারে

আপডেট সময় : ১১:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪